রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৬ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
আমরা সাধারণত রাউটারটাকে যেখানে টেকনিশিয়ান বসিয়ে দেয়, ঠিক সেখানেই রেখে দিই। নতুন বাসায় উঠলে কিংবা ইন্টারনেট সংযোগ নিলে অনেক সময় দেখা যায় টেকনিশিয়ানরা ভুল জায়গায় রাউটার বসিয়ে দিয়েছে। এর ফলে দেখা যায়, রাউটার ভুল জায়গায় বসানোর কারণে ওয়াই-ফাইয়ের স্পিড কমে যায়, ভিডিওকল ল্যাগ করে— এমনকি ঘরের বিভিন্ন জায়গায় নেট পৌঁছায় না। ভালো রাউটার থাকলেও যদি ঠিক জায়গায় না থাকে, তাহলে ওয়াই-ফাই ভালোভাবে কাজ করে না।
আপনার ওয়াই-ফাই স্পিড বাড়ানোর সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হচ্ছে—সঠিক জায়গায় রাউটার বসানো। অনেক সময় আমরা রাউটারকে কোণে, মেঝের নিচে কিংবা ইলেকট্রনিকসের পাশে রেখে দিই। এর ফলে আমরা নিজেরাই নেট স্লো হওয়ার কারণ হয়ে দাঁড়াই। আপনার রাউটারের প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, ভুল জায়গায় থাকলে তার ক্ষমতা অর্ধেক নষ্ট হয়ে যায়। তাই ইন্টারনেট সংযোগ নেওয়ার পর রাউটার বসানোর উপযুক্ত স্থান খুঁজে বের করা জরুরি।
এ বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাউটার কোথায় রাখছেন এটাই ওয়াই-ফাইয়ের স্পিড বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আপনি ঘরের কোথায় রাউটার বসালে সেরা স্পিড বা গতি পাবেন, সেটির জন্য কিছু বিষয়ের দিকে নজর দেওয়া উচিত।
চলুন জেনে নেওয়া যাক, ঘরের কোথায় রাউটার বসালে সেরা স্পিড পাবেন—
রাউটার যত উঁচু, সিগন্যাল তত শক্তিশালী
আপনার ঘরে রাউটার যত উঁচু স্থানে থাকবে, সিগন্যাল তত বেশি শক্তিশালী হবে। আপনি মনে রাখবেন, রাউটার সবসময় নিচের দিকে সিগন্যাল পাঠিয়ে থাকে। তাই মেঝে কিংবা টেবিলের নিচে রাখলে সিগন্যাল ব্লক হয়ে যায়। সে কারণে রাউটার ঘরের উঁচু স্থানে রাখুন। যেমন বুকশেলফ বা দেয়ালের স্থানে রাউটার মাউন্ট লাগিয়ে রাখুন। অনলাইনে অনেক কাস্টম রাউটার মাউন্ট পাওয়া যায়, যেগুলো দিয়ে ঝামেলাহীনভাবে রাউটার উঁচুতে বসানো যায়।
রাউটার রাখুন ঘরের কেন্দ্রস্থলে
রাউটার রাখুন আপনার ঘরের একদম কেন্দ্রস্থলে। যেন ঘরের চারদিকে সিগন্যাল ছড়িয়ে পড়ে এমন স্থানে রাখুন। তাই এক কোণে রাখলে সিগন্যালের অর্ধেকই বাইরে বা দেয়ালে নষ্ট হয়ে যায়। আর ঘরের মাঝামাঝি জায়গায় রাখলে কাভারেজ সবচেয়ে ভালো পাওয়া যায়। এককোণে রাখলে পাশের বাসার লোকজনও সহজে সিগন্যাল পেতে পারে। এতে নিরাপত্তার ঝুঁকি বাড়ে। রাউটারকে মাঝখানে আনতে গেলে মোডেম থেকে দূরে রাখতে হতে পারে। তখন আপনাকে লম্বা ইথারনেট কেবল ব্যবহার করতে হবে, অথবা পাওয়ারলাইন অ্যাডাপ্টার লাগবে, যা ঘরের বিদ্যুৎ লাইনের মাধ্যমে ইন্টারনেট সিগন্যাল পাঠায়।
ইলেকট্রনিকস থেকে দূরে রাখুন রাউটার
ইলেকট্রনিকস ডিভাইস থেকে দূরে বসান রাউটার। রাউটারের পাশে কিছু জিনিস রাখলে সিগন্যাল নষ্ট হয়ে যায়। এই যেমন—
মাইক্রোওয়েভ: ২.৪জিএইচজেড ব্যান্ডে শক্ত সিগন্যাল পাঠায়, যা রাউটারের সিগন্যালের সঙ্গে সংঘর্ষ হয়।
বড় টিভি: সিগন্যাল ব্লক করে, ইন্টারফিয়ারেন্সও তৈরি করে।
অ্যাকুয়ারিয়াম: অ্যাকুয়ারিয়াম থাকলে সেটিও সমস্যার কারণ হতে পারে। পানি সিগন্যাল খুব কম প্রবাহিত হতে দেয়। তাই রাউটার আর ডিভাইসের মাঝে অ্যাকুয়ারিয়াম রাখবেন না।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল





